Logo
Logo
×

জাতীয়

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতাদের ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা, যা ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান সম্ভব নয়। তবে সরকার ইতোমধ্যে সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করেছে এবং তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

তিনি জানান, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছিল। সমস্যাটি সমাধান হওয়ায় আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে, যা ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যার সমাধান শুধু ব্যবসায়ীদের স্বার্থ নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্যে নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকার সমস্যাগুলো আড়াল না করে খোলামেলাভাবে তুলে ধরেছে এবং কীভাবে সমাধান করতে চায় তা জানাচ্ছে। ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা পেলে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে পুরো দেশ উপকৃত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন