Logo
Logo
×

জাতীয়

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান। তিনি বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ ভারত প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। এ কারণে ঢাকা আমন্ত্রণ প্রক্রিয়ায় সন্তুষ্ট নয়।

প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও ভারতের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, বিষয়টি ‘সিরিয়াসলি’ নেওয়া উচিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন