Logo
Logo
×

জাতীয়

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার

আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন এ প্রতিশ্রুতি জানিয়েছেন।

বুধবার ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে তিনি এ প্রতিশ্রুতি জানান। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।’ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, ‘কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। উনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি না—জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ নয়। এবং পুলিশের ওপর আমাদের আস্থা আছে।’

দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে আইজিপি মো. আলী হাসান ফকির বলেন, ‘এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য পুলিশের যত মেজার নেওয়া দরকার, তার সবই আমরা নেব নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী।’

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘আমি তো মনে করি, আমাদের সাফল্য শতভাগ।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন