শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তার প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার তাকে ধরে দেশে ফিরিয়ে আনতে চায় এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভারতের গণমাধ্যমে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলেন, “আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা আসবেন না, তাকে ধরে নিয়ে আসতে চাই।”
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও তার নেই। টেকনিক্যালি এখন বিষয়টি এমন—তিনি দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর হবে।



