Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে পুনরায় আলোচনা শুরু

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে পুনরায় আলোচনা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন, তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে সফরের কোনো সম্ভাবনা নেই।

প্রতিমন্ত্রী জানান, সফরকে ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। তবে চূড়ান্ত কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি। তিনি আরও বলেন, সম্প্রতি ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়াকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না এবং বাংলাদেশ থেকেও কেউ ভারতে পালালে আশ্রয় দেওয়া উচিত নয়।

এ সময় অপরাধী ও পলাতকদের বিষয়ে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশই যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল না হয়।

অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সহযোগিতা এবং বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গেও তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কোনো চাপের কারণে নয়, বরং দেশের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গণতন্ত্র ঝুঁকির মুখে পড়লে সবসময় সামনে থেকে দায়িত্ব নিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন