Logo
Logo
×

জাতীয়

নবম জাতীয় পে স্কেল অনুমোদনের অপেক্ষায়, অক্টোবর থেকে কার্যকর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

নবম জাতীয় পে স্কেল অনুমোদনের অপেক্ষায়, অক্টোবর থেকে কার্যকর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশমালা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো দেশের সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজেটের চাপ কমাতে দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়ন করা হবে। অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের পর অক্টোবর থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া শুরু হবে। তবে কার্যকর তারিখ ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন পুনর্নির্ধারণ করে বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করা হবে।

কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সচিব কমিটি আর্থিক সক্ষমতা বিবেচনায় সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে।

অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হবে চার ধাপে—

প্রথম ধাপ: ১ জুলাই থেকে মূল বেতনের ৩০ শতাংশ কার্যকর।

দ্বিতীয় ধাপ: আগামী জানুয়ারি থেকে আরও ৩৫ শতাংশ কার্যকর।

তৃতীয় ধাপ: পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর।

চতুর্থ ধাপ: একই অর্থবছরের জানুয়ারিতে ভাতা বাস্তবায়ন।

সরকার বলছে, এভাবে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে একদিকে কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূরণ করা হবে, অন্যদিকে বাজেট ও অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়বে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন