Logo
Logo
×

জাতীয়

ফ্যামিলি কার্ড বিতরণে ১.২ শতাংশ ত্রুটি, সফল বললেন অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

ফ্যামিলি কার্ড বিতরণে ১.২ শতাংশ ত্রুটি, সফল বললেন অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পে মাত্র ১ দশমিক ২ শতাংশ ত্রুটি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় এ ত্রুটির হার অত্যন্ত নগণ্য এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে। এটি শুধু পুনর্বাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যৌথ অংশীদারত্বে একটি নতুন অর্থনৈতিক মডেলও গড়ে উঠছে।

তিনি বলেন, সরকারের একার পক্ষে সব ধরনের সহায়তা সঠিকভাবে বিতরণ করা বড় চ্যালেঞ্জ। এতে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হয়। তবে বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করলে কাজের দক্ষতা বাড়ে এবং অপচয় ও দুর্নীতি কমে আসে। অনেক ক্ষেত্রে তা পুরোপুরি বন্ধ করাও সম্ভব।

অর্থমন্ত্রী আরও বলেন, বন্যা-পরবর্তী কার্যক্রমে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ আসেনি। পত্রপত্রিকায় বা অন্য কোথাও এমন কোনো অভিযোগও দেখা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন