Logo
Logo
×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণ জানাল হাইওয়ে পুলিশ

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণ জানাল হাইওয়ে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানাধীন আশাড়িয়ার চর এলাকায় ব্রিজের সংস্কার ও সংস্কারপরবর্তী সড়ক শুকানোর কাজের জন্য ঢাকামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। সংস্কার হওয়া লেনটি শনিবার (২৯ আগস্ট) সকালে খুলে দেয়ার পর যানজট কমতে শুরু করে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার ভোরে আশাড়িয়ার চর এলাকায় ঢাকামুখী লেনের একটি সেতুর গর্ত জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়। এ কারণে একটি লেন বন্ধ রাখায় মহাসড়কের ওই অংশ থেকে কুমিল্লা পর্যন্ত অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেয়া হয়। এরপর হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। মূলত ঢাকামুখী লেনটি বন্ধ থাকার কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁচপুর হাইওয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্য মহাসড়কের ওই অংশে দায়িত্ব পালন করেছেন।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ঢাকামুখী লেনের আশাড়িয়ার চর সেতুতে বড় একটি গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার ভোর থেকে সেটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন