Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে আরও ২ শিশুর প্রাণহানি ঘটে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৫৬ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৫৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৮ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন