রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন জানান এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক রূপে গড়ে তুলতে কাজ করছে। তিনি বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।



