Logo
Logo
×

জাতীয়

আইনি ও সাংবিধানিক সংস্কারে সহযোগিতা করবে ইউএনডিপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

আইনি ও সাংবিধানিক সংস্কারে সহযোগিতা করবে ইউএনডিপি

বাংলাদেশে আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জানান, বর্তমান সরকারের লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারা সহযোগিতা করতে চান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি হিসেবে তার নেতৃত্বে ইউএনডিপি প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

মন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে ইউএনডিপির ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকে তথ্যপ্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে ইউএনডিপির সহায়তা, পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন