Logo
Logo
×

জাতীয়

দূতাবাসে ইমেইলে হুমকি দিয়ে চাঁদা দাবি, চারজন গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

দূতাবাসে ইমেইলে হুমকি দিয়ে চাঁদা দাবি, চারজন গ্রেপ্তার

বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি করে হুমকি দিচ্ছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চক্রটি ইমেইল পাঠিয়ে বিকাশ নম্বর দিয়ে অর্থ দাবি করছে। তবে যেসব নম্বর ব্যবহার করা হয়েছে, সেগুলো নিরীহ মানুষের নামে নিবন্ধিত। তারা এ বিষয়ে কিছুই জানে না। কয়েকটি দূতাবাস ও সরকারি দপ্তর এ ধরনের অভিযোগ করেছে।

ডিবিপ্রধান জানান, চক্রটি কয়েকটি ক্ষেত্রে অল্প পরিমাণ অর্থ হাতিয়ে নিতে সক্ষম হলেও বড় কোনো সাফল্য পায়নি। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজন গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, চক্রটির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা নতুন করে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কূটনীতিকদের আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন