Logo
Logo
×

জাতীয়

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. মাহদী আমিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. মাহদী আমিন

ড. মাহদী আমিন। ছবি: সংগৃহীত

জনগণের প্রশ্নে ও দেশের স্বার্থে সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

ড. মাহদী আমিন বলেন, গণঅভ্যুত্থানে মানুষের প্রধান আকাঙ্ক্ষা ছিল মানবাধিকার ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত করা। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সরকারকে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। 

মাহদী আমিন বলেন, ‘গণঅভ্যুত্থানে প্রত্যেকের একটাই চাওয়া ছিল—মানবাধিকার ও বাক্‌স্বাধীনতা। শিক্ষার্থীদের কাছেও বাক্‌স্বাধীনতা ছিল একটি বড় আকাঙ্ক্ষা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি ব্যবস্থা, যেখানে সরকার জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করবে।’

তিনি বলেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, তবে জনগণের প্রশ্নে ও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। গণতন্ত্রে সমালোচনা থাকবে, তবে সেই সমালোচনা অবশ্যই যৌক্তিক হতে হবে। কোনোভাবেই চরিত্রহনন করা উচিত নয়।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘বিরোধী দলকে উপলব্ধি করতে হবে, সবকিছুর বিরোধিতা করা কাম্য নয়।’

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেখানেই আবার ফিরে যেতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণ করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন