Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নিজের ফেসবুক পোস্টে এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হন।

দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলে। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান গোলাপ ফুল দিয়ে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান। পরে বিএনপির নেতারাও তাকে অভিনন্দন জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন