রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জমা পড়া মনোনয়নপত্রগুলোর মধ্যে একটি বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে জমা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



