Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন স্পিকার ও সিইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন স্পিকার ও সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এক কর্মকর্তা জানান, ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সিইসি ও নির্বাচন কমিশনাররা বৈঠকে বসবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। যদি দুজন প্রার্থী থাকেন, তবে ১৯৯১ সালের পর দ্বিতীয়বার সংসদে ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তবে বিরোধী জোট প্রার্থী ঘোষণার পর এবার নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। গতকাল অনির্ধারিত বৈঠকের পর আজ স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন সিইসি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন