Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

হাদি হত্যার আসামি ও হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি ঢাকার

Icon

বাসস

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

হাদি হত্যার আসামি ও হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি ঢাকার

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: পিএমও

ভারতে পালিয়ে যাওয়া এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুততর করবে। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বানও পুনর্ব্যক্ত করা হয়েছে।

২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এরপর ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে নয়াদিল্লির প্রতি একাধিকবার আহ্বান জানিয়েছে ঢাকা।

এ দিকে গত বছরের ডিসেম্বরে গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে প্রায় আড়াই মাস পর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে সরকার।

সোমবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দীনেশ ত্রিবেদী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন