Logo
Logo
×

জাতীয়

হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন। শনিবার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৭। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ৬৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন