Logo
Logo
×

জাতীয়

বোমা হামলার আশঙ্কায় সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৫১ পিএম

বোমা হামলার আশঙ্কায় সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা

বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জেলায় রাতের টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সন্দেহজনক বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিট প্রধানদের মোবাইল ম্যাসেজের মাধ্যমেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন