Logo
Logo
×

জাতীয়

নিজে গাড়ি চালিয়ে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম

নিজে গাড়ি চালিয়ে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪টা ৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর বাসায় ফিরে আসেন।

এর আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডিএনসিসির প্রশাসককে বাসভবনে ডেকে নেন। পরে তাদের সঙ্গে নিয়ে বিকাল সাড়ে ৩টায় নগরীর ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা ও নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩-৬, এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা ঘুরে দেখেন।

তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কিছু স্থানে সমস্যা চিহ্নিত করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন