Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন

স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৪০ এএম

স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে জাতীয় সংসদে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে শুরু হওয়া বৈঠক থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওইদিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন। একই দিনে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য।

স্পিকারের এই দায়িত্ব গ্রহণে ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের 'নির্বাচনি কর্তা' হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন