Logo
Logo
×

জাতীয়

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাম শনাক্ত হয়েছে আরও ১১৬০ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৮২০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং হাম ও এর উপসর্গে মারা গেছে ৭২৫ জন।

রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭০ জন। আর হামের উপসর্গ রয়েছে ৯৯০ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন এবং সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন