Logo
Logo
×

জাতীয়

ব্যবসায়িক নেতৃত্বে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ মোহাম্মদ সোহাগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

ব্যবসায়িক নেতৃত্বে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ মোহাম্মদ সোহাগ

দেশের অর্থনীতি ও ব্যবসায়িক খাতে বিশেষ অবদান এবং সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫—সিজন ৩’ অর্জন করেছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ।

পাওয়ার্ড বাই মীম শরৎ গ্রুপ। গ্লোবাল স্টার কমিউনিকেশনের পুরস্কার নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়িক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সাফল্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে ‘ব্যবসায়িক নেতৃত্বে উৎকর্ষ’ বিভাগে এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা রাজধানী নিকুঞ্জে অবস্থিত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫—সিজন ৩ এবং জমকালো সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান, অনুষ্ঠানে সমাজ, অর্থনীতি, ব্যবসা, সংস্কৃতি, গণমাধ্যম এবং মানবকল্যাণে অসামান্য অবদান রাখায় আলহাজ মোহাম্মদ সোহাগ সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি সংগীত, নৃত্য ও ফ্যাশন শোসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও থাকে।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড ক্রেস্ট তুলে দেন।, এ ছাড়া দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য অতিথি এবং সংগীত, টেলিভিশন, চলচ্চিত্র ও ফ্যাশন জগতের খ্যাতিমান তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

গ্লোবাল স্টার কমিউনিকেশনের পক্ষ থেকে আলহাজ মোহাম্মদ সোহাগকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, তার উপস্থিতি মর্যাদাপূর্ণ এই আয়োজনকে আরও সমৃদ্ধ ও মহিমান্বিত করবে।

ব্যবসায়িক ক্ষেত্রে দূরদর্শী নেতৃত্ব, সততা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে অবদান রাখার মাধ্যমে আলহাজ মোহাম্মদ সোহাগ ইতোমধ্যে একজন সফল ও অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই অর্জন মীম শরৎ গ্রুপের পাশাপাশি দেশের ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের জন্যও গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃপক্ষ আলহাজ মোহাম্মদ সোহাগকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা জানান। আয়োজকরা আর জানান, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখা গুণী ব্যক্তিদের সম্মানিত করা এবং তাঁদের সাফল্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন