Logo
Logo
×

জাতীয়

সংবাদ সম্মেলন ডাকলেন স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম

সংবাদ সম্মেলন ডাকলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বক্তব্য রাখতে পারেন। চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন তিনি। সফরসূচি অনুযায়ী, তার দেশে ফেরার কথা ছিল আগামী ২৬ জুলাই। তবে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে নির্ধারিত সময়ের দুদিন আগেই শুক্রবার দুপুরে তিনি দেশে ফিরেছেন।

স্পিকারের আগাম দেশে ফেরা পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে। কারণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে।

তবে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি এক সপ্তাহ বিদেশে ছিলেন, তাই এ বিষয়ে কিছু জানেন না। তার ভাষায়, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।” তিনি জানান, ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন