Logo
Logo
×

জাতীয়

২০২৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় তিন প্যাকেজ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

২০২৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় তিন প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজ মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এ প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী—

সর্বনিম্ন প্যাকেজ: ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

দ্বিতীয় প্যাকেজ: ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা

বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা

হাব জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন