Logo
Logo
×

জাতীয়

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সরকারি হাসপাতালে গিয়ে যেন কোনো ভোগান্তি ছাড়াই সবাই চিকিৎসা পান এবং অন্য কোথাও যেতে না হয়। সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হয়ে উঠতে হবে।”

এ বৈঠকে তিনি স্বাস্থ্যখাতের অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। কর্মকর্তারা জানান, আগের সরকারগুলো স্বাস্থ্যখাতকে একেবারে খাদের কিনারে নিয়ে গিয়েছিল, তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রসঙ্গও বৈঠকে ওঠে। অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকলেও রোগীরা সন্তোষজনক সেবা পান না। এ বিষয়ে প্রধানমন্ত্রী দায়িত্বে অবহেলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

কিডনি রোগীদের চিকিৎসার গুরুত্ব তুলে ধরে তিনি জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা দেন। বর্তমানে যেখানে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো ৫০ শয্যায় সম্প্রসারণ করা হবে। আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা এ বিষয়ে অবকাঠামো ও জনবল বৃদ্ধির পরিকল্পনা উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন