Logo
Logo
×

জাতীয়

শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম

শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।

বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার গঠনের বিষয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি এবং যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে কিছু দলের অসন্তুষ্টি রয়েছে। বৈঠকে এ বিষয়েও আলোচনা হয়। এছাড়া ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া জোট ও দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন