Logo
Logo
×

জাতীয়

ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:৪৫ এএম

ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, তার সরকার এমন একটি বাংলাদেশ গড়তে কাজ করছে যেখানে কোনো জাতি বা গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। তিনি বলেন, “এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে, আগামীতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রতিনিধিরা বৈঠকে ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় কালচারাল সেন্টার স্থাপন, বসতি উচ্ছেদ বন্ধ এবং ঋণ সুবিধা প্রদানের দাবি জানান। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধাপে ধাপে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দেশের অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং প্রতি বছর বিপুল অর্থ পাচার করেছে। তার মতে, অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যাই সমাধান হয়ে যেত।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ বেডে উন্নীত করার সিদ্ধান্তের কথা জানান এবং জরুরি চিকিৎসা যন্ত্রাংশের ওপর কর হ্রাসের পরিকল্পনা উল্লেখ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন