Logo
Logo
×

জাতীয়

৪৫ বছর পর আটক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

৪৫ বছর পর আটক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থেকে ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সেনা কর্মকর্তাদের হামলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথমে তাকে শনাক্ত করে গুলি চালান এবং হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, “The President has been killed.”

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেফতার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তবে মেজর মোজাফফর হোসেন ও মেজর এসএম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন।

তদন্ত সূত্রে জানা যায়, মোজাফফর দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন এবং ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। অবশেষে ৪৫ বছর পর তাকে আটক করা সম্ভব হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন