Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন এবং উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৭ জন। একই সময়ে আরও ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন