অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
বাংলাদেশি নাগরিকদের জন্য গত ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। এ স্থগিতাদেশ পর্যটক বা শিক্ষার্থীসহ অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (১১ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান। তা নিশ্চিত করা। স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে, গত ২১ জানুয়ারি ডিপার্টমেন্ট বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে। কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।
পোস্টে আরও বলা হয়, এ স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এ স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।



