Logo
Logo
×

জাতীয়

বিইউপিতে ১৮-তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

বিইউপিতে ১৮-তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা গত ৩০ জুন বিইউপির সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। সভায় সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুব তার বক্তব্যে বলেন, বিইউপি বয়সে নবীন হলেও তার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন, যা বিইউপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করছে। 

এছাড়াও বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ১৪৩ কোটি ৯৯ লক্ষ ৪৩ হাজার টাকা ও ২০২৬-২০২৭ অর্থবছরের ১৪৯ কোটি ৩৩ লক্ষ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। 

সিনেট সদস্যগণ ট্রেজারার-এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। ১৮তম বার্ষিক সিনেট সভায় সংসদ সদস্যবৃন্দের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন