Logo
Logo
×

জাতীয়

নতুন ইউনিফর্মে মাঠে পুলিশ: গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

নতুন ইউনিফর্মে মাঠে পুলিশ: গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট

সরকার পরিবর্তনের পর আবারও বদলানো হলো পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নতুন পোশাকে শার্টের রং গাঢ় নীল ও হালকা জলপাই, আর প্যান্ট খাকি রঙের রাখা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে নতুন পোশাকে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানিয়েছেন, আজ থেকে নতুন পোশাক পরছে পুলিশ সদস্যরা। যদিও এখনো সব সদস্যের হাতে পোশাক পৌঁছায়নি, তবে পর্যায়ক্রমে সবাই তা পাবেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের দাবি ওঠে। গত বছর নতুন পোশাক চালু হলেও মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর নতুন প্রজ্ঞাপন জারি করে পোশাকের রং পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের জন্য শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের এবং ট্রাউজার খাকি রঙের টিসি টুইল কাপড়ের। নারী পুলিশ চাইলে গাঢ় নীল শাড়ি পরতে পারবেন, সঙ্গে ব্লাউজের রং ইউনিটভেদে গাঢ় নীল বা হালকা জলপাই নির্ধারণ করা হয়েছে। এছাড়া মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে—গ্রীষ্মে অর্ধহাতা, শীতে পূর্ণহাতা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন