চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বি-পাক্ষিক বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:০২ পিএম
দ্বি-পাক্ষিক বৈঠকে বসেছেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এই বৈঠক বসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন চীনের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।
বৈঠকের পরে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মানে নৈশভোজ দেন প্রধানমন্ত্রী লু কিয়াং।
অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াং-কে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপরে শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কুয়াং। বৃহস্পতিবার স্থানীয় বিকেল ৫টায় দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’ ভবনসহ তার পাশে-পাশের বিশাল চত্বর ও সড়কের দুই পাশে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। এই ভবনে চীনের সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ এর সভা এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কার্যালয় রয়েছে।
উল্লেখ্য যে, গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষে গত সোমবার রাতে প্রথমে যান চীনের দালিয়ানে যে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। সেখানে দুই দিনে বিভিন্ন কর্মসূচি শেষ করে বুধবার বিকালে দালিয়ান থেকে হাই স্পিড (বুলেট ট্রেন) ট্রেনে বেইজিং আসেন।
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচিতে রয়েছে- গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তারেক রহমানের এটি প্রথম চীন সফর। ২০০১ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সফরসঙ্গী হিসেবে তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন সেই সময়ে এই গ্রেট হলে প্রধানমন্ত্রীর লালগালিচায় সংবর্ধনায়ও উপস্থিত ছিলেন তিনি।



