Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুজন ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৭ জনের। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর মধ্যে ৪ হাজার ৯১৯ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১১৯ জন ডেঙ্গু রোগী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন