Logo
Logo
×

জাতীয়

চীনের বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:০২ পিএম

চীনের বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৭তম Annual Meeting of the New Champions-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী অংশ নেন। সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম অঙ্গনের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সেরা অনুশীলন গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষে গত সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ডালিয়ানে পৌঁছান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন