Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে বদল হচ্ছে বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০০ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে বদল হচ্ছে বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে নবগঠিত ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর অবশেষে নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগুড়ার মোকামতলায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী ফোনে তাকে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের নির্দেশ দেন। নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

সম্প্রতি শিবগঞ্জ ও মোকামতলায় ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন গঠন করা হয়। তবে গণশুনানি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। স্থানীয়রা দাবি করেন, প্রকৃত গণশুনানি হয়নি, বরং প্রতিমন্ত্রীকে খুশি করতে তার পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নাম প্রস্তাব করা হয়।

এ নিয়ে সংসদসহ দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। স্বজনপ্রীতি ও নীতি-নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়। প্রতিমন্ত্রী অবশ্য বিষয়টিকে ‘কাকতালীয়’ বলে দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী, নামকরণে তার কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। তবে স্থানীয়দের অনেকেই মনে করেন, পরিবারের নামে ইউনিয়ন নামকরণে প্রতিমন্ত্রীর প্রভাব অস্বীকার করা যায় না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন