Logo
Logo
×

জাতীয়

সুইস ব্যাংকে ২০২৫ সালে বাংলাদেশিদের জমা ৩ হাজার ৬০০ কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:১২ পিএম

সুইস ব্যাংকে ২০২৫ সালে বাংলাদেশিদের জমা ৩ হাজার ৬০০ কোটি টাকা

সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। এর মধ্যে শুধু ২০২৫ সালেই জমা পড়েছে ৩ হাজার ৬০০ কোটি টাকার বেশি।

এসএনবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের হিসাবে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা আগের বছর ২০২৪ সালে ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। অর্থাৎ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি সুইস ফ্রাঁর মূল্য প্রায় ১৫২ টাকা ধরে হিসাব করলে এ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

ব্যাংকগুলোর মাধ্যমে আমানত বৃদ্ধি

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশিদের আমানত বৃদ্ধির মূল উৎস দেশের ব্যাংকগুলো। ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৮২২ দশমিক ৭ মিলিয়ন সুইস ফ্রাঁ, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি। ফলে মোট আমানতের ৯৮ দশমিক ৬ শতাংশই এখন ব্যাংকগুলোর নামে রাখা অর্থ।

অন্যদিকে ব্যক্তি পর্যায়ের আমানত কমেছে। ২০২৫ সালে ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা অর্থ ১২ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁ থেকে কমে ১১ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঁতে নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন