Logo
Logo
×

জাতীয়

পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বশীল কর্মকর্তা হয়েও তিনি সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত সম্পর্ক স্থাপন করেন, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে গুরুদণ্ড আরোপের সুপারিশ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের পরামর্শ দেয়।

রাষ্ট্রপতি চলতি বছরের ১৭ জুন এ বিষয়ে অনুমোদন দেন। ফলে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান সূচক গুরুদণ্ড দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন