Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৭৩ জন শিশু হাম উপসর্গে এবং ৯৩ জন নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট বিভাগে এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

এ সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ৩৩১ জন, চট্টগ্রামের ১৭৫ জন এবং বরিশালের ১৩৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর থেকে ৯৫ দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৭৭৩ জন। আর এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন