Logo
Logo
×

জাতীয়

হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম

হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৬৬ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। একই সময়ে ১১১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে সন্দেহজনক হামে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন