Logo
Logo
×

জাতীয়

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে ‘পিংক বাস সার্ভিস’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে ‘পিংক বাস সার্ভিস’

নারীদের যাতায়াত সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘পিংক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করবে। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

পিংক বাস চালুর ঘোষণার সময় জাতীয় সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যরা হাততালি দিয়ে এ উদ্যোগকে স্বাগত জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন