সারা দেশে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:১১ পিএম
বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) থেকে সারা দেশে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা থাকবে।
আগে সরকার সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশ দিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা বাড়ানো হয়েছে।
সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী তাদেরকে জানিয়েছেন যে আজ থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এ সিদ্ধান্তের জন্য তিনি প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার নিয়ম কার্যকর হয়। নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।



