ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১১:৫৩ এএম
পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা ফাঁকা হয়ে পড়েছে। তবে ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। যারা নানা কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, তারা শুক্রবার রাজধানী ছাড়ছেন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। তারা জানিয়েছেন, রাস্তাঘাট ফাঁকা থাকায় যাত্রা হচ্ছে আরামদায়ক। কেউ কেউ প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।
এদিকে বাড়ির পথে যাত্রীরা শুধু টার্মিনাল থেকেই নয়, বিভিন্ন সড়কের মোড় থেকেও বাসে উঠছেন। ফলে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।



