Logo
Logo
×

জাতীয়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত

আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করবেন।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জামাতে অংশগ্রহণকারীদের যথাসময়ে উপস্থিত হয়ে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসতে হবে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন, ছাতা বা অন্য কোনো ব্যাগ সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন