Logo
Logo
×

জাতীয়

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা সিইসির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন এখন বড় চ্যালেঞ্জ হলেও কমিশনের লক্ষ্য রক্তপাতহীন নির্বাচন আয়োজন করা। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়েছে, তেমনি স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে চাই। আমাদের লক্ষ্য, স্থানীয় নির্বাচনে যেন কোনো সহিংসতা না ঘটে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের সরকার, তাই দেশের মঙ্গলের জন্য তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা করবে বলে আশা করা যায়।

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, কোনো নির্বাচনই নিখুঁত হয় না। তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের তুলনায় সাম্প্রতিক ভোট ছিল তাৎপর্যপূর্ণ। তিনি এটিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে উল্লেখ করেন, কারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তার মতে, গণতন্ত্র উন্নতির পথে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন