Logo
Logo
×

জাতীয়

আট জেলায় কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:২০ এএম

আট জেলায় কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ছোট ও মাঝারি নৌযানগুলোকে ঝড়ের সময় সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন