Logo
Logo
×

জাতীয়

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৫৫ এএম

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচি পালন করতে শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

দুপুর পৌনে দুইটায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নিয়ে সেটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন