Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:১০ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৬৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত মোট ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৫ জন। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৩০৫ জনে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩৪ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে ৩৬৯ জন এবং নিশ্চিত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন