Logo
Logo
×

জাতীয়

২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে নিয়োগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০২:১৬ পিএম

২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে নিয়োগ

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তাদের নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের নিয়োগ আদেশ ব্যাচের প্রথম প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে। তবে এর ফলে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩৫৬৭ জন উত্তীর্ণ হন। কিন্তু ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফল বাতিল করে দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করলে ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। পরে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।

গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়। এবার আরও ৯৬ জন প্রার্থী নিয়োগ পেলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন